শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, কবাখালীকে ৪-০ গোলে হারাল বোয়ালখালী !

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬



দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, কবাখালীকে ৪-০ গোলে হারাল বোয়ালখালী !

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি):

খাগড়াছড়ির দীঘিনালায় ২নং বোয়ালখালী ইউনিয়ন একাদশ ও ১নং কবাখালী ইউনিয়ন একাদশের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর পর্দা উঠেছে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে দীঘিনালা জোনের আয়োজনে ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ, জোনের আরএমও, অ্যাডজুট্যান্ট, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীঘিনালা জোন প্রতিষ্ঠার পর থেকে এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় স্থানীয় জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ক্রীড়াচর্চা বৃদ্ধির লক্ষ্যে ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবারের আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে।অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। জোন কাপের মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি যুবসমাজ মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।”তিনি আরও বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে দীঘিনালা জোন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। উদ্বোধনী খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিকেল থেকেই দর্শকদের উপস্থিতিতে দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উৎসবমুখর পরিবেশে দর্শকরা খেলা উপভোগ করেন। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ২নং বোয়ালখালী ইউনিয়ন একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ১নং কবাখালী ইউনিয়ন একাদশকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews