বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা

কালীগঞ্জে মধ্যরাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ !

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

কালীগঞ্জে মধ্যরাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ !

জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমান :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকার জনতা সুপার মার্কেটে মধ্যরাতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে এ চুরির ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, চোরচক্র জনতা সুপার মার্কেটের পেছনের গেট বাঁকিয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করে। পরে তারা মার্কেটের ভেতরে থাকা কালীগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এক্সপোর্ট ফ্যাশন এবং বিশ্বাস গার্মেন্টস অ্যান্ড শাড়ি ঘরে চুরি করে। জনতা সুপার মার্কেটের মালিক দোলন জানান, সকালে মার্কেটে এসে দোকান খুলতে গিয়ে তিনি দেখতে পান পেছনের গেট ভাঙা। পরে মার্কেটের ভেতরে প্রবেশ করে দেখা যায়, তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, কালীগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে নগদ ৩০ হাজার টাকা ও একটি ব্যাংক কার্ড, এক্সপোর্ট ফ্যাশন থেকে নগদ ২ হাজার টাকা এবং বিশ্বাস গার্মেন্টস অ্যান্ড শাড়ি ঘর থেকে কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews