রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জে মাদক বিরোধী ক্যাম্পইন কুইজ বির্তক ।
রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জে মাদক বিরোধী ক্যাম্পইন কুইজ বির্তক ও জনসচেতনতা কর্মসূচি এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী ক্যাম্পইন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন "এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ" এর আয়োজনে বৃহস্পতিবার (১৮জুন-২০২৬) বেলা ১২ টায় রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ সম্মেলন কক্ষে - কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গাজী সালা্হউদ্দিন আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ রাসেল রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ" প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরান। পরে কলেজের সম্মেলন কক্ষে কুইজ প্রতিযোগিতায় অত্র কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত