1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার । - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী  মেঘনায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান ! বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার । অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি ! গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে ! আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার  সেবায় উৎসর্গীকৃত একটি জীবন ​আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান !

বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার ।

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী) :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার ।

পটুয়াখালীর বাউফল উপজেলায় চট্টগ্রামের ইপিজেড থানায় দায়ের হওয়া ১০ বছর আগের একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো: মনির খান (৩৫) পিতা –  সুলতান খান  বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হত্যা মামলায় পলাতক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে মো:  মনির খানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চট্টগ্রামের ইপিজেড থানায় দায়ের হওয়া হত্যা মামলার জিআর নং-১৯৮/১৫ চলমান রয়েছে। পুলিশ জানায়, প্রায় এক দশক ধরে আত্মগোপনে থাকা এ আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে  চট্টগ্রামের ইপিজেড থানায় সোপর্দ করা হবে।  আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য এসআই আব্দুস সাত্তার জানান মোঃ মনির খানের নামে চট্টগ্রামের ইপিজেড থানায় একটি হত্যা  মামলা রয়েছে আদালতের ওয়ারেন্ট থাকায় আমরা তাকে গ্রেফতার করেছি  গ্রেফতার করেছি ।  তিনি বলেন বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট