1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি ! - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী  মেঘনায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান ! বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার । অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি ! গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে ! আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার  সেবায় উৎসর্গীকৃত একটি জীবন ​আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান !

অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি !

জাহাঙ্গীর হোসেন কালীগঞ্জ,ঝিনাইদহ :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি !

মাদক নির্মূলে অপপ্রচার নয়, গঠনমুলক পরামর্শ ও সহযোহিতা চান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন। বুধবার বেলা ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ থানাতে মাদক প্রতিরোধ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি ওই কথা বলেন। ওসি বলেন, মাদক নিমূলে থানা পুলিশ বদ্ধপরিকর। এ জেলাতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মহোদ্বেয়ের ঘোষনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে।প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ওসি জেল্লাল হোসেন অভিযোগের সুরে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পুলিশের ধারাবাহিক অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াতে তারা ক্ষুব্ধ হয়ে মাসিক চাঁদার কথা তুলে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।ওসি জেল্লাল হোসেন আরো জানান, গত ডিসেম্বর ২০২৫ থেকে চলতি বছরের ১৪ জুন পর্যন্ত মোট ৪১টি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪ দশমিক ৪৬৫ কেজি গাঁজা, ১ হাজার ৩৭২ পিস ইয়াবা, ১৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৯ বোতল ফেন্সিডিল এবং ১ হাজার মিলিলিটার চোলাই মদ। অন্যদিকে, জিডি মূলে উদ্ধার করা হয়েছে, ২৪ বোতল ফেন্সিডিল এবং যৌথ অভিযানে আরও ৩২৪ বোতল ফেন্সিডিলসহ দুটি বড় ট্রাক ও একটি মোটরসাইকেল। এছাড়া যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে চারটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, একটি একনলা বন্দুক, একটি রিভলভার এবং চারটি ককটেল। নিয়মিত মামলায়, অভিযানে ৯টি উচ্চ সিসির মোটরসাইকেল, একটি বড় ট্রাক্টর, একটি রূপসা বাস, এবং ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ছাড়াও নগদ টাকা, স্বর্ণালংকার, ইউরিয়া সার, জাল নোট, ল্যাপটপ, ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। অপরদিকে আলোচিত ঘটনার মধ্যে গত কয়েক মাসের ব্যবধানে উপজেলাতে সংঘঠিত স্পর্শকাতর তিনটি শিশু ধর্ষন ঘটনায় পুরিশ দ্রুততম সময়ে আসামীদের আটকে সক্ষম হয়েছেন।ওসি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী অভিযানে তিনি গনমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট