শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেঘনায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান !

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬



মেঘনায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান !
কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর কান্দারগাঁও নূরানী তালীমুল কুরআন দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ও শিক্ষাবিদ ড. খন্দকার মারুফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, একটি জাতির অগ্রগতির মূল শক্তি হলো শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন তরুণ প্রজন্ম। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আজ যারা সম্মাননা ও বৃত্তি পাচ্ছে তারা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এ অর্জন ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গঠনই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্যসচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, হুমায়ুন কবির ও আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, প্রফেসর হাবিবুর রহমান, সালাউদ্দিন মাস্টার এবং উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লিপি মেম্বারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তির অর্থ তুলে দেন।বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews