শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত !

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬



গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত !

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা-এ সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে স্থানীয় পর্যায়ে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১৬জুন)বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাকির মুন্সী,, এসময় আরো উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ওয়াসিম আকরাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামাণিক, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা,এ্যডাইজার এডুকেশন অ্যান্ড চাইল্ড প্রটেকশন মোঃ শাহ আলম, টেকনিক্যাল অফিসার এ্যডভোকেসি মোঃ আনোয়ার হোসেন,সি,ডি,ও, শ্যামল চন্দ্র রায়,সি,ডি,ও জোহরা খাতুন, সভাটি হেকস/ইপার বাংলাদেশের সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের কার্যক্রম, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সরকারি সেবাপ্রাপ্তির সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।বক্তারা বলেন, হেকস /ইপার একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করছে এবং ডাসকো ফাউন্ডেশন  স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরনের অ্যাডভোকেসি সভা জনগণ ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews