
বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার ।
পটুয়াখালীর বাউফল উপজেলায় চট্টগ্রামের ইপিজেড থানায় দায়ের হওয়া ১০ বছর আগের একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো: মনির খান (৩৫) পিতা – সুলতান খান বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হত্যা মামলায় পলাতক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে মো: মনির খানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চট্টগ্রামের ইপিজেড থানায় দায়ের হওয়া হত্যা মামলার জিআর নং-১৯৮/১৫ চলমান রয়েছে। পুলিশ জানায়, প্রায় এক দশক ধরে আত্মগোপনে থাকা এ আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রামের ইপিজেড থানায় সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য এসআই আব্দুস সাত্তার জানান মোঃ মনির খানের নামে চট্টগ্রামের ইপিজেড থানায় একটি হত্যা মামলা রয়েছে আদালতের ওয়ারেন্ট থাকায় আমরা তাকে গ্রেফতার করেছি গ্রেফতার করেছি । তিনি বলেন বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।