আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার সেবায় উৎসর্গীকৃত একটি জীবন আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস !
অবিভক্ত চরমান্দালীয়ার ছাত্রদল থেকে আজকের পথচলা ।প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান, মুহাম্মদ রফিকুল ইসলাম বিপুল (চেয়ারম্যান, পথপার্থী)। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে আপনারা দেখেছেন আমাদের ওপর কী পরিমাণ অন্যায় ও নির্যাতন চালানো হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাবাকে নির্মমভাবে আঘাত করা হয়েছে, আমাকেও রক্ত দিতে হয়েছে, অমানুষিক নির্যাতন সহ্য করতে হয়েছে। তৎকালীন অবিভক্ত চরমান্দালীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। বুক পেতেছি কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করিনি। সব নির্যাতন সহ্য করেও আপনাদের ভালোবাসাকে বুকে জড়িয়ে আমি মাঠ ছাড়িনি, রাজনীতি করে গেছি শুধু আপনাদের অধিকার আদায়ের জন্য। কেন আমি নির্বাচনে আসছি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার নিজের কোনো কিছুর অভাব নেই, সব আছে। ধনাঢ্য জীবন বা ক্ষমতার লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। আমি নির্বাচনে আসছি শুধু এবং শুধুমাত্র সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা ভেবে। আমার এলাকার মেহনতি মানুষের কান্না আমাকে কাঁদায়। আমি আপনাদের সেবক হতে চাই, শাসক নয়। "আমাদের স্লোগান—আমি নিতে আসি নাই, দিতে আসছি।"
নির্বাচিত হলে আমার অঙ্গীকার ও রূপরেখা: যদি আপনাদের মূল্যবান ভোটে আমি জনপ্রতিনিধি হিসেবে জয়ী হতে পারি, তবে আল্লাহর নামে ওয়াদা করছি—৫ নং চরমান্দালীয়ার একটি আদর্শ ও মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো। আমার মূল লক্ষ্যগুলো হবে: দুর্নীতিমুক্ত সমাজ গঠন: আমার এলাকায় কোনো দুর্নীতি হতে দেবো না। কোনো অন্যায় বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। হকদারদের কাছে সরকারি অনুদান: সরকারি ফান্ড থেকে আসা প্রতিটি সুবিধা (সরকারি ফ্যাসিলিটি) যার যার প্রাপ্য, তার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে এবং একনিষ্ঠতার সাথে পৌঁছে দেওয়া হবে। মাঝখান থেকে কেউ একটা টাকাও আত্মসাৎ করতে পারবে না।
চাঁদাবাজ ও নেশামুক্ত সমাজ: আমার এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো মাদক ব্যবসায়ী বা নিশাখোর থাকবে না। আমাদের তরুণেরা থাকবে নিরাপদ ও মাদকমুক্ত। জনগণের সুখ-দুঃখের ভাগীদার: আমি শুধু এসি রুমে বসে সিদ্ধান্ত নেওয়ার নেতা হবো না। আমি নিজে হেঁটে হেঁটে, ঘরে ঘরে গিয়ে আপনাদের প্রত্যেকের দুঃখ-দুর্দশার খোঁজ নেব এবং তা দূর করার আপ্রাণ চেষ্টা করব। আপনাদের কাছে আমার আকুল আবেদন বিগত দিনে যেমন আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের অধিকার রক্ষা করব। ৫ নং চরমান্দালীয়া সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। আসুন, আমরা একসাথে একটি চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত এবং শান্তিময় চরমান্দালীয়া গড়ে তুলি। আমাকে আপনাদের সেবা করার একটি সুযোগ দিন। আপনাদেরই সুখে-দুঃখে পাশে থাকা— মুহাম্মাদ রফিকুল ইসলাম বিপুল চেয়ারম্যান, পদপ্রার্থী প্রাক্তন সভাপতি, তৎকালীন অবিভক্ত চরমান্দালীয়া ইউনিয়ন ছাত্রদল। ৫ নং চরমান্দালীয়া।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত