1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে ! আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার  সেবায় উৎসর্গীকৃত একটি জীবন ​আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান ! দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী । বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ! সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল । রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ সরকারের । আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর !

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত !

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত !

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার ক্রাইম বিষয়ে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এর ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা এবং সচেতন আচরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, সামান্য অসচেতনতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। সাইবার অপরাধ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণা সম্পর্কে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অনলাইন হয়রানির শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করে। পরে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রাবেয়া খাতুন। তিনি এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের প্রাপ্ত দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান। সভা শেষে শিক্ষার্থীরা সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট