বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬



জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক বুদ্ধি  প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানি জমিতে গরু চরাতে যান ২০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণী। এ সময় একই গ্রামের ইন্দের আলী (৬০) তাকে জাপটে ধরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকার শুনে তার মামা আবু কাশেম ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হলে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশ সুপার জয়পুরহাটের সার্বিক নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে, গত ১৪ জুন বগুড়া জেলার দুপচাঁচিয়া পজেলার তালুড়া এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি ইন্দের আলীকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত কার্যক্রমও অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews