1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার ও নিবন্ধন ব্যয় ৭% করার দাবি রিহ্যাবের! - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি!  কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে! নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট! জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার ও নিবন্ধন ব্যয় ৭% করার দাবি রিহ্যাবের! থানায় মাসে ৬০ হাজার টাকা দেই-মাদক ব্যবসায়ী! সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর !

জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার ও নিবন্ধন ব্যয় ৭% করার দাবি রিহ্যাবের!

শিকদার নুর-ই আলম সিদ্দিকী মুরাদ :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার ও নিবন্ধন ব্যয় ৭% করার দাবি রিহ্যাবের! 

​প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব এবং নিবন্ধন ব্যয় কমানোর দাবি উপেক্ষা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এই সিদ্ধান্তের ফলে আবাসন খাতে সংকট আরও ঘনীভূত হওয়ার এবং ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে এই দাবি ও উদ্বেগ তুলে ধরা হয়।যৌথ উদ্যোগে ধস ও ফ্ল্যাটের দাম বৃদ্ধির আশঙ্কাসংবাদ সম্মেলনে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন খাত বর্তমানে ক্রেতা সংকট, উচ্চ নির্মাণ ব্যয়, অর্থায়ন সংকট এবং নীতিগত অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন কর আরোপ এবং বিদ্যমান উচ্চ নিবন্ধন ব্যয় বহাল রাখা এই খাতকে চরম সংকটে ফেলবে।

​তিনি উদাহরণ দিয়ে বলেন:”২৪ ইউনিটের একটি প্রকল্পে জমির মালিক যদি ১২টি ফ্ল্যাট পান এবং সেগুলোর মূল্য ১২ কোটি টাকা হয়, তবে তাকে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা কর দিতে হবে। অর্থাৎ প্রায় দুটি ফ্ল্যাটের সমপরিমাণ মূল্য কর বাবদ চলে যাবে। শেষ পর্যন্ত এই অতিরিক্ত ব্যয়ের চাপ ফ্ল্যাট ক্রেতাদের ওপরই পড়বে এবং আবাসন সামগ্রীর মূল্য আরও বৃদ্ধি পাবে।”এর ফলে যৌথ উন্নয়ন (জয়েন্ট ভেঞ্চার) প্রকল্পগুলো মারাত্মকভাবে নিরুৎসাহিত হবে এবং আবাসন খাতে নতুন বিনিয়োগ কমে যাবে বলে তিনি সতর্ক করেন।নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামানোর প্রস্তাব রিহ্যাব জানায়, বর্তমানে ফ্ল্যাট ও জমি নিবন্ধনে ১৩ শতাংশেরও বেশি ব্যয় হওয়ায় আবাসন কেনাবেচা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাজেট ঘোষণার আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একাধিক বৈঠকে রিহ্যাব এই নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিল।সংগঠনটির মতে, নিবন্ধন ব্যয় কমানো হলে ফ্ল্যাট ও জমি কেনাবেচা বৃদ্ধি পাবে, বাজারে স্বচ্ছতা আসবে এবং দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। কিন্তু প্রস্তাবিত বাজেটে এই দাবিটি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত তবে প্রস্তাবিত বাজেটে নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে বিনাপ্রশ্নে “স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন” বা অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) আবাসন খাতে বিনিয়োগের সুযোগ রাখায় মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানকে ধন্যবাদ জানায় রিহ্যাব।ড. আলী আফজাল বলেন, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন মূলধারার বাইরে থাকা অর্থ আবাসনসহ উৎপাদনশীল খাতে ফিরে আসবে, যা কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে দীর্ঘমেয়াদে অপ্রদর্শিত অর্থ সৃষ্টির প্রবণতা কমাতে একটি সহজ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব কর কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন তিনি।উপেক্ষিত অন্যান্য দাবি সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, আবাসন খাতের উন্নয়নে রিহ্যাবের দেওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাজেটে প্রতিফলিত হয়নি। এর মধ্যে রয়েছে:সিঙ্গেল ডিজিট (এক অঙ্কের) সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ সুবিধা।সেকেন্ডারি ফ্ল্যাট মার্কেট চালুর নীতিমালা।আবাসনবান্ধব দীর্ঘমেয়াদি করনীতি।রিহ্যাব মনে করিয়ে দেয়, আবাসন খাত দেশের প্রায় ২৬৯টি লিংকেজ শিল্পের সঙ্গে সম্পৃক্ত এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করছে। তাই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করতে বাজেট চূড়ান্ত অনুমোদনের আগে জমির মালিকদের ওপর আরোপিত ১৫ শতাংশ গেইন ট্যাক্স প্রত্যাহার এবং নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামিয়ে এনে বিনিয়োগবান্ধব নীতি সহায়তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট