1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি! কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের । বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ! মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ! জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ট্রেইনারের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! চরভূমি দখলে আলিপুর ও তিতাসের বাটেরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অনেক! মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার! সোনারগাঁয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি!  কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে!

মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার!

এ কে সরকার. মেঘনা (কুমিল্লা)
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামের দেলোয়ার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ৩ নম্বর আসামি রহিম এবং ৫ নম্বর আসামি নাজিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর এলাকার শৈলডুবি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কাশিমপুর থানার এসআই সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, গত ৯ মে গভীর রাতে কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নাসির গ্রুপ ও বাতেন গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন দেলা (৩২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৭-৮ জন আহত হন।স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় নিহত দেলোয়ারের ভাই বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি তাদের কাছ থেকে মামলার অন্যান্য পলাতক আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট