শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার !

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬



রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার !

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে মোট ১২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে ১৩ জুন/২৬ তারিখ রাত ১০টা ১০ মিনিটে তারাগঞ্জ বাজারের গরুহাটি পাবলিক টয়লেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গরুহাটি হরিজনপাড়া এলাকার বাবুলাল বাঁশফোড়ের ছেলে মিলন বাঁশফোড়কে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল বলে জানা গেছে।  একই রাতে রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।এ অভিযানটিও পরিচালনা করে পুলিশ। অভিযানে মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ মোকছেদুল ইসলাম (৫২)-কে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মাদক কারবারিদের আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তারাগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জনগণের সহযোগিতাও প্রয়োজন। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ধারাবাহিক অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews