1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী! 

জাহাঙ্গীর হোসেন ঝিনাইদহ :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬

পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!

প্রশাসন আমার কিছুই করতে পারবে না, আমি প্রতি মাসে থানায় ৬০ হাজার টাকা মাসোহার দিয়ে ব‍্যবসা করি বলে মন্তব্য করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের নদী পাড়ার রুপালি খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ী। গত শনিবার (১৩ জুন) রাত ১০ টার দিকে স্থানীয়রা মাদক ব‍্যবসা বন্ধ করার কথা বলতে ওই নারীর বাড়িতে গেলে সে স্থানীয়দের উদ্দেশ্য করে এ কথা বলেন। পরে পুলিশ স্থানীয়দের সাথে নিয়ে রুপালির বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২৫ পিচ ও তার ছেলে আল-আমিনের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির এগার হাজার পঁচাত্তর টাকা উদ্ধার করে। রবিবার (১৪ জুন) সকালে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। রুপালি খাতুন (৪০) শহরের নদী পাড়া এলাকার মিজান হোসেনের স্ত্রী এবং আল-আমিন (২২) ওই দম্পতির ছেলে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জুড়ে মাদকের ব‍্যাপক বিস্তার লাভ করায় স্থানীয়রা তা প্রতিরোধের সিদ্ধান্ত নেন। গত ১১ ও ১৩ তারিখে পাইকপাড়া গ্রাম থেকে দুই যুবককে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে স্থানীয়রা শহরের নদী পাড়া এলাকার রাসেল ও রুপালি খাতুনের বাড়িতে যায় মাদক ব‍্যবসা থেকে বিরত থাকার জন্য।স্থানীয় টিটোন হোসেন নামের এক যুবক জানান, আমরা স্থানীয় ১৮/২০ জন মিলে নদী পাড়ার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে তাদের মাদক বিক্রি বন্ধ করতে বলি। এ সময় রুপালি নামের এক নারী মাদক ব্যবসায়ী আমাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং বলে প্রশাসনও আমার কিছু করতে পারবে না, আমি থানা পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি। কিছুক্ষণ পর সেখানে ওসিসহ পুলিশের একটি টিম উপস্থিত হলে স্থানীয়রা ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকেন। পরে পুলিশদের সাথে নিয়ে রুপালির বাড়িতে অভিযান চালিয়ে তার ও তার ছেলে আল-আমিনের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির এগার হাজার পঁচাত্তর টাকাসহ আটক করা হয়। এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, কেউ প্রমাণ দিতে পারবেন না যে, কালীগঞ্জ থানার কাউকে মাদকের একটি টাকা দিয়েছে। যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমরা ওয়ান-টুর মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট