
পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান !
পীরগঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের হরসুয়া গ্রামের স্বপ্নসারথি কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। অনুষ্ঠানে তিন জনকে চ্যাম্পিয়ন নির্বাচিত করা হয় এবং ২২ জন স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সরকার ইউপি সদস্য হেমন্ত চন্দ্র, কৃষ্টপুর হাই স্কুলের সহকারি শিক্ষক মো: রেজাউল করিম। অতিথিরা স্বপ্নসারথি, অভিভাবক ও কমিউনিটির প্রতিনিধির মাঝে বাল্যবিয়ের কুফল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূর নাহার, অফিসার (সেলপ) পীরগঞ্জ ঠাকুরগাঁও । অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি অর্গানাইজার আফসানা মুস্তারি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com