
রাজশাহীর মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী !
রাজশাহী জেলা মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী মহিষকুন্ডি গ্রামের কৃতী সন্তান, হাজি মোসলেম চৌধুরীর দ্বিতীয় কন্যা অধ্যাপক ড. শামিম আরা চৌধুরী (রেখা) আপা সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই গৌরবময় অর্জনে সমগ্র মোহনপুরবাসী, মহিষকুন্ডিবাসী এবং রাজশাহীবাসী আজ আনন্দিত ও গর্বিত। ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে সর্বজন শ্রদ্ধেয়। শিক্ষা ও প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা এবং সততার স্বীকৃতিস্বরূপ তাঁর এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া নিঃসন্দেহে আমাদের অঞ্চলের জন্য এক অনন্য সম্মানের বিষয়। তাঁর পরিবারও শিক্ষা, সততা ও সেবার উজ্জ্বল দৃষ্টান্ত। বড় বোন মাহবুবা চৌধুরী (শিউলি আপা) ছিলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন চিকিৎসক, ভাই ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রহমান চৌধুরী দেশের সেবায় নিয়োজিত এবং ছোট ভাই ইমরান আলী চৌধুরী জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন একটি শিক্ষিত ও সুনামধন্য পরিবারের সদস্য হিসেবে ড. শামিম আরা চৌধুরীর এই অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। ভয়েজ অব হিউম্যানিটি সবসময় সমাজের ইতিবাচক, গৌরবময় ও অনুকরণীয় অর্জনকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে থাকে। আমরা ড. শামিম আরা চৌধুরী (রেখা) আপার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা। তাঁর নতুন দায়িত্বের পথচলা হোক আরও সফল, মসৃণ ও কল্যাণময়। তিনি যেন শিক্ষা উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেন—এই তাদের প্রত্যাশা।