পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ !
সোনারগাঁও (নারায়ণগঞ্জ), গতকাল শনিবার ১৩ জুন: শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের জন্য নির্মিত চারতলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩।মোঃ রায়হান কবির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ।মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী পুলিশ সুপার, নারায়ণগঞ্জ।এবং আসিফ আল জিনাত, উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁএছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম সজীবসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের এমন অবদান দেশের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলে। বাবু অমল পোদ্দারের মতো সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে আমাদের শিক্ষা খাত আরও অনেক দূর এগিয়ে যাবে।অনুষ্ঠানে দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।পরে শিক্ষামন্ত্রী পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অমল পোদ্দারের নিজস্ব অর্থায়নে নির্মিত চারতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ভবনটি পরিদর্শন করেন এবং শিক্ষার উন্নয়নে ব্যক্তি উদ্যোগে অবকাঠামো নির্মাণের প্রশংসা করেন।বক্তারা বলেন, আধুনিক শিক্ষা অবকাঠামো ও অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরও মনোযোগের সঙ্গে লেখাপড়া করতে পারবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত