ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেন নবনিযুক্ত প্রশাসক ও সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী প্রশাসকের কর্মকালীন অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক আবুল হোসেন, কামরুজ্জামান, গোলাম মোস্তফা ও আল মামুন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ আবুল বাশার, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কৃষি উপসহকারী কর্মকর্তা মেহেদী হাসান, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি আবু মুসা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বিদায়ী প্রশাসক মো. আবু বিল্লাল হোসেনের দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব মো. তানজীর আহমেদ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত