1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি !

গৌরনদী (বরিশাল) :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি !

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তি নির্ভর সমাধান তৈরি করার দক্ষতা এবং যোগ্যতা গড়ে ওঠে, আমরা আমাদের শিক্ষাকারিকুলামকে সেভাবেই পুনর্গঠন করতে চাচ্ছি, নতুন করে কাঠামো দিতে চাচ্ছি। শুক্রবার সকালে বরিশালের গৌরনদীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতউপজেলা পর্যায়ের “স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি”র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসিডিটি‘র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে ওইদিন সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মোঃ মাহবুব আলম, উপজেলা আইসিটি অফিসার বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার। বক্তব্য রাখেন, সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী বাঁধন সাহা, আগৈলঝাড়া কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী জ্যোতি সোম প্রমূখ।  প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, আমরা মূলত একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তি নির্ভর সমস্যা সমাধানের যে ক্ষমতা, পাঠ্য পুস্তকে যেন সেই কারিকুলামটা থাকে, সেভাবেই কারিকুলামকে সাজানোর কথা চিন্তা করছে আমাদের সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট