
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ !
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি'র নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার(১৩ জুন) দুপুর আনুমানিক আড়াইটার সময় কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি'র অধীনস্থ শিবেরবাজার বিওপি'র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপি’র গেইট সংলগ্ন রাস্তায় যাত্রীবাহী একটি অটোগাড়ী তল্লাশীপূর্বক গাড়ীতে অবস্থানরত আসামী চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষ্মীপুর এলাকার ভাটবাড়ি গ্রামের মৃত খালেক মিয়ার স্ত্রী মোসাঃ বেগম কে ১৯ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য- ৬৬ হাজার ৫ শত টাকা। উল্লেখ্য, আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com