1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন!

মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ, গাজীপুর:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬

রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন!

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক বলেছেন, রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি জনগনের কামলা। জনগনের জন্য কামলা দেওয়াই আমার কাজ। আপনারা আন্দোলন, সংগ্রাম করেছেন। শত ত্যাগ শিকার করে আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমিও জনগনের চাকর। তাই সকলের মতামত, সকলের চিন্তা – চেতনা ও ভালো-মন্দ যাচাই করে আমাকে পথ চলতে হবে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছেন। জীবনের শেষ মুর্হুত পর্যন্ত তিনি আপোষ করেননি। আপোষ না করায় তিনি জেল খেটেছেন। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সাংসদ ফজলুল হক মিলন এসব কথা বলেন।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এসইডিপি) এর অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট কর্তৃক আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় প্রতিপাদ্য বিষয় ছিল ” মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ “।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।এর আগে প্রধান অতিথি উপজেলার ১৩ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান স্টল ঘুরে দেখেন। এরপর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে নৃত্য পরিবেশিত হয়। পরে উপজেলা পর্যায়ে স্টার্ট আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভাটেশন আইডিয়া সোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করায় খৈকড়া উচ্চ বিদ্যালয়, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ এবং সাওরাইদ উচ্চ বিদ্যালয়কে সুশিক্ষায় উদ্বোধনী মেধাবী পুরস্কার প্রদান করা হয়।এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলায়মান আলম ও খাইরুল আহসান মিন্টু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট