শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নানের সম্মানে বিদায় সংবর্ধনা !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নানের সম্মানে বিদায় সংবর্ধনা !

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নানের সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সমিতির সভাপতি এ্যাড. মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, শরীয়তপুর জজ কোর্টের পিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু সহ সমিতির জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।  বক্তারা মৌসুমী মান্নানের কর্মদক্ষতা, সততা, ন্যায়পরায়ণতা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।বক্তারা বলেন, দায়িত্ব পালনের সময় তিনি পেশাগত দক্ষতা, মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর কর্মজীবনের বিভিন্ন সাফল্যের কথা স্মরণ করে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান তারা। সংবর্ধনার জবাবে মৌসুমী মান্নান শরীয়তপুরে কর্মরত অবস্থায় প্রাপ্ত সহযোগিতা ও আন্তরিকতার জন্য জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শরীয়তপুরের মানুষের ভালোবাসা ও সহমর্মিতা তিনি সবসময় স্মরণ রাখবেন। অনুষ্ঠানের শেষে তাঁকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews