শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

লক্ষ্মীপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা !

লক্ষ্মীপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (১০ জুন) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত, প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার মো. আবেদ উল্যা, উপজেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান এবং এনজিও ‘ভয়েস’-এর নির্বাহী পরিচালক সামছুল আলম লিটুসহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সমাজে পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতে সহজে ও স্বল্প খরচে সুবিচার পাওয়ার চমৎকার ব্যবস্থা রয়েছে। কিন্তু গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের অনেকেই এখনো এই আদালতের আইনি সুবিধা সম্পর্কে পুরোপুরি অবগত নন। প্রান্তিক মানুষের এই আইনি অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, গ্রাম আদালতের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের মামলার খরচ ও ভোগান্তি কমবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত হবে। বিশেষ করে গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণ ও ভূমিকা বৃদ্ধির বিষয়ে কর্মশালায় উপস্থিত সকলে একযোগে এবং আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews