শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬



চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত !

 

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে মো. হৃদয় (২৪) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার সময় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। নিহত হৃদয উপজেলার শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লার ছেলে।  এ ঘটনায় নিহতের বড় ভাই ফারুক হোসেন বাদী হয়ে বুধবার রাতে ছয় জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন জানান,বুধবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে হৃদয় হত্যা মামলার এজাহার ভুক্ত ২নং আসামি পানসি ও ৪নং আসামি প্রান্ত কে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু রাকিব জানান, রাত ৮টার সময় ধোড়করা বাজারের পূর্ব পাশে একটি দোকান থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মোটর সাইকেলে তেল নিতে গিয়ে  শাকতলা গ্রামের আসিফ ও বাদশার মোটরসাইকেলের সঙ্গে ঘোষতল গ্রামের  প্রান্তের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলেও এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ পর ঘোষতল গ্রামের পানসি ও প্রান্তের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে করে রাজিব, রিফাত, প্রান্তসহ আরও ৪-৫ জন যুবক ধোড়করা বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে শাকতলা গ্রামের কয়েকজনকে মারধর  করে। এসময় কিশোরগ্যাং সদস্যরা গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালক হৃদয়কে ছুরিকাঘাত করে। স্হানীয় লোকজন রক্তাক্ত আহত অবস্থায় হৃদয় কে প্রথমে ধোড়করা বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশংকা জনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের বড় ভাই ফারুক হোসেন বলেন, আমার ভাই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সেদিন সন্ধ্যায় পকেট খরচের জন্য হৃদয় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে বের হয়েছিল। পরে লোকজনের মাধ্যমে জানতে পারি, আমার ভাইকে কিশোর গ্যাংয়ের লোকজন ছুরিকাঘাতে হত্যা করে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকিব মাহমুদ মাহি জানান, রাত সাড়ে ৯টার সময় হৃদয়কে হাসপাতালে আনা হয়। তার বুকের ডান পাশে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন,বুধবার রাতে মো.হৃদয় হত্যার   ঘটনায় তার বড়ভাই ফারুক বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পর পুলিশ দ্রুতধদ অভিযান চালিয়ে রাতেই মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews