শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন না থাকায় মারিখালি নদী দূষণের মুখে !

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬



সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন না থাকায় মারিখালি নদী দূষণের মুখে !

সোনারগাঁ উপজেলায় পৌরসভা/ ইউনিয়ন পর্যায়ে কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। এসব বর্জ্যের বড় অংশ মারিখালি নদীতে  ফেলায় নদী দূষিত ও ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বাসাবাড়ি, বাজার ও হাসপাতালের বর্জ্যও খোলা জায়গায় ফেলা হচ্ছে। বৃষ্টির সময় সেগুলো নদীতে মিশে পানি দূষণ, দুর্গন্ধ ও জলাবদ্ধতা বাড়াচ্ছে। এ বিষয়ে বারবার অভিযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে ক্ষোভ জানিয়েছেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানিয়েছেন, ময়লা ব্যবস্থাপনা উন্নয়নে কাজ চলছে এবং পর্যায়ক্রমে সমস্যার সমাধান করা হবে। পরিবেশবিদরা দ্রুত আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews