বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ, ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির আদেশ !

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬



গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ, ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির আদেশ !

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন আয়োজনের বিষয়ে আবেদন নিষ্পত্তি করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।  বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (২১ মে) এ আদেশ দেন।  মো. এনামুল হকের দায়ের করা ২০২৬ সালের রীট পিটিশন নং-৬৮৭৮ এর শুনানি শেষে আদালত এ নির্দেশনা প্রদান করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম।  রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবিদ চৌধুরী, ডিএজি এম মহিউদ্দিন ইউসুফ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মনজুর এলাহী পরাগ, আরিফুল আলম, নাজমুল হাসান চৌধুরী ও মো. শহিদুল ইসলাম।  রীট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে সাপমারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০২৪ সালের ২৩ জুলাই জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়।  এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।  এ অবস্থায় আবেদনকারী গত ১৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। কিন্তু ওই আবেদনেরও কোনো নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রীট দায়ের করেন।  শুনানি শেষে আদালত পর্যবেক্ষণ করেন যে, ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের নাগরিক সেবায় দুর্ভোগের শিকার হচ্ছেন।  পরে হাইকোর্ট কোনো রুল জারি না করে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে আবেদনকারীর ১৭ মে ২০২৬ তারিখের আবেদনটি আইন অনুযায়ী আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন। আদেশটি অবিলম্বে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানাতে নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews