
সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন না থাকায় মারিখালি নদী দূষণের মুখে !
সোনারগাঁ উপজেলায় পৌরসভা/ ইউনিয়ন পর্যায়ে কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। এসব বর্জ্যের বড় অংশ মারিখালি নদীতে ফেলায় নদী দূষিত ও ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বাসাবাড়ি, বাজার ও হাসপাতালের বর্জ্যও খোলা জায়গায় ফেলা হচ্ছে। বৃষ্টির সময় সেগুলো নদীতে মিশে পানি দূষণ, দুর্গন্ধ ও জলাবদ্ধতা বাড়াচ্ছে। এ বিষয়ে বারবার অভিযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে ক্ষোভ জানিয়েছেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানিয়েছেন, ময়লা ব্যবস্থাপনা উন্নয়নে কাজ চলছে এবং পর্যায়ক্রমে সমস্যার সমাধান করা হবে। পরিবেশবিদরা দ্রুত আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com