1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ফিরে দেখা ক্যানভাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা ! শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত ! গোবিন্দগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি,জড়িত গ্রেফতার- ৩ ! কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ ! শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত ! নরসিংদীতে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ! পায়ুপথের রোগ: নীরব কষ্টের কারণ ও প্রতিরোধের দিকনির্দেশনা ! আংগারিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান (খলিল মোল্লা) । ইসলামী ব্যাংকের  চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবীতে নীলফামারীতে অবস্থান কর্মসূচী ! কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৩ !

ফিরে দেখা ক্যানভাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

ড. মোহাম্মদ আমীর হামজা মোল্লা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ড. মোহাম্মদ আমীর হামজা মোল্লা

ফিরে দেখা ক্যানভাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী 

ড. মোহাম্মদ আমীর হামজা মোল্লা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা বীরপুরুষ!

১৯৩৬ সালে বগুড়ার বাগবাড়ি গ্রামে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম। স্কুলের লেখাপড়া শেষ করে ১৯৫৩ সালে তিনি তদানীন্তন পাকিস্তান আর্মিতে যোগ দেন। ১৯৫৫ সালে সেপ্টেম্বর মাসে কমিশন লাভ করেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে তিনি ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানীর কমান্ডার হিসাবে লাহোরের খেমকারান সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ করেন। ১৯৬৬ সালে তিনি Quetta Staff College থেকে পি এস সি উপাধিতে ভূষিত হন। ঐ সালে তিনি কাকুলাস্থ তদানীন্তন পাকিস্তান সামরিক একাডেমীর ইনস্ট্রাক্টর নিযুক্ত হন।
১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের সময় তিনি ঢাকার জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার হিসাবে নিয়োজিত ছিলেন। জয়দেবপুরের বিক্ষোভকে কেন্দ্র করেই সারা দেশে গণ বিক্ষোভের দাবানল জ্বলে ওঠে। ১৯৭০ সালের অক্টোবর মাসে তাঁকে নবগঠিত অষ্টম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়। পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ নিয়স্ত্র জনগণের ওপর সামরিক অভিযান শুরু করলে তিনি স্বাধীনতাকামী জনগণের পক্ষাবলম্বন করেন।তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং ১৯৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঐ ঐতিহাসিক ঘোষণা পাঠ করেন।বাংলাদেশের স্বাধীনতার পরে জিয়াউর রহমান কুমিল্লায় একটি ব্রিগেডের কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। ১৯৭২ সালের জুনে তাঁকে সেনাবাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ নিযুক্ত করা হয়। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি সেনাবাহিনী প্রধান নিযুক্ত হন।
১৯৭৫ সালের ৭ই নভেম্বরের ঘটনা-প্রবাহে জিয়া উপ-প্রধান সাময়িক আইন প্রশাসক নিযুক্ত হন। ১৯৭৬ সালের ২৯শে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন।
১৯৭৮ সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠন করেন এবং ঐ দলের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচনে তাঁর পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদের ৩শ’ আসনের মধ্যে ২২০টি আসন লাভকরে। সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি জিয়া দেশ থেকে সামরিক আইন ও জরুরি অবস্থা প্রত্যাহার করেন।
রাষ্ট্রপতি জিয়া লন্ডন ও লুসাকায় অনুষ্ঠিত কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলন, সিডনীতে কমনওয়েলথ রাষ্ট্র প্রধানদের আঞ্চলিক সম্মেলন, কলম্বোতে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনে যোগ দেন এবং সৌদী আরব, মিসর, সংযুক্ত আরব আমীরাত, কুয়েত, ইরাক, ইরান, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, নেপাল, জাপান, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মালী, সেনেগাল, গিনি এবং পশ্চিম জার্মানীতে রাষ্ট্রীয় সফর করেন।
১৯৮০ সালের ২৬শে আগষ্ট রাষ্ট্রপতি জিয়া জাতিসংঘের বিশেষ অধিবেশনে ভাষণ দেন। ১৯৮১ সালের জানুয়ারি মাসে তিনি মক্কা শরীফে অনুষ্ঠিত তৃতীয় ইসলামী শীর্ষ সম্মেলনে যোগ দেন। তিনি ইসলামী সম্মেলনের তিন সদস্য বিশিষ্ট ‘আল কুদুস’ কমিটির সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়া ইরান-ইরাক যুদ্ধাবসানের প্রচেষ্টায় ইসলামী সম্মেলনে গঠিত ৯ সদস্যের শান্তি মিশনে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছিলেন। তিনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহে একাই তেহরান ও বাগদাদ সফর করেন। স্বাধীনতার মহান ঘোষক মে মাসের ত্রিশ তারিখে একদল বিপদগামী সৈনিক এর হাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মম হত্যাকান্ডের শিকার হন। এই মৃত্যু আকস্মিক সন্দেহ নেই। ১৯৮১সনের ৩০মে শুক্রবার দিনগত রাত তিনটা থেকে ৪টার মধ্যে আততায়ীর বন্দুকের গুলী চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থানকারী যে ব্যক্তিটিকে বিদ্ধ করে, তিনি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, দেশের রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান। মাত্র পঁয়তালিশ বছর বয়সে রাষ্ট্রপতি জিয়া শাহাদাত বরণ করেন।
ভাগ্যের এমনি পরিহাস, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সূচনা-মুহূর্তে এই চট্টগ্রামই তৎকালীন মেজর জিয়ার স্বাধীনতা-ঘোষণার গৌরবকে ধারণ করে। সেই চট্টগ্রামই জিয়ার হত্যাকান্ডের অকুস্থল। উদয় ও অন্ত, দুই-ই চট্টগ্রামে।
জিয়া আমৃত্যু ক্ষমতাসীন ছিলেন। শাহাদাৎকালে জিয়ার বয়স হয়েছিল ৪৫ বছয়। ২০২৪ এর আগস্ট বিপ্লবের পর দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির ক্ষমতা আসার রাস্তা তৈরি হয়। ৩৬ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। ফলে দেশে জেনজি ও প্রচলিত রাজনৈতিক দল একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে তৎপর হয়। প্রচলিত বাহিনী সমূহ ,বিদ্যমান রাজনৈতিক দল সমূহ (বাংলাদেশ আওয়ামী লীগ বিযুক্ত) এই তৎপরতায় যুক্ত হয়। প্রায় দেড় বছরের আলোচনা পর্যালোচনা মধ্যে দিয়ে একাধিক কমিশন, ১৩৩টি অধ্যাদেশ আর জুলাই জাতীয় সনদ রচিত হয়। এইগুলোর ভিত্তিতে পুণর্গঠিত নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ফেব্রুয়ারি তে অনুষ্ঠিত হয়। এই নির্বাচন দেশি বিদেশি পর্যবেক্ষক সহ প্রায় সকল মহলের নিকট অংশগ্রহণমূলক স্বচ্ছ নিরপেক্ষ অবাধ ভাবে অনুষ্ঠিত হয় বলে প্রতিয়মান হয়। এই নির্বাচনে জামাত ও এনসিপির ১১ দলীয় জোট শতকের কম আসন লাভ করে আর অন্যদিকে বিএনপি ও তার জোট ২০৭টি আসন লাভ করে জাতীয় সংসদে দুই- তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। শহিদ জিয়া ও বেগম জিয়ার সুযোগ্য উত্তরসূরী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ এ নতুন সরকার গঠিত হয়। তিনি নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এবার জিয়ার শাহাদাত বার্ষিকী উদযাপন বিএনপি ও সহযোগী সংগঠন আর সমমনা দল গুলোর জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ উত্তর সময়ে উদযাপিত জিয়ার শাহাদাত বার্ষিকী ৪৫ বছর আগের শোক কাটিয়ে জাতীয়তাবাদী ভাবধারাকে শক্তিমান করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট