শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৩ !

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬



কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৩ !

 

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায়  দাউদকান্দি মডেল থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ২৬ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলাটি দায়ের করে। গ্রেপ্তাররা হলেন দাউদকান্দির পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান, বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নবীর হোসেন এবং জিংলাতুলি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভূইয়া। পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতুলি এলাকায় মহাসড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্যরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সমর্থনে একাধিক ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে। মিছিল থেকে ‌‌‌‌‌‌‌ ‌‌‌‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানি না মানব না’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অংশগ্রহণকারীরা অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার ও প্ররোচিত করার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও কুরুচিপূর্ণ স্লোগান দেয়।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারি জানান, গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews