1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আংগারিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান (খলিল মোল্লা) । - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

আংগারিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান (খলিল মোল্লা) ।

ইনশান সরদার, শরীয়তপুর :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আংগারিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান (খলিল মোল্লা) ।

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক জিএস, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সদস্য, সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ খলিলুর রহমান (খলিল মোল্লা) দীর্ঘদিন ধরে আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজ অর্থায়নে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তিনি নিয়মিতভাবে অংশগ্রহণ করছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার চেষ্টা করছেন তিনি। এব্যাপারে খলিল মোল্লা বলেন, “মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। আংগারিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের দোয়া, পরামর্শ ও আশীর্বাদ কামনা করছি।”তিনি বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সাধারণ মানুষেরu সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়েই কাজ করে যাচ্ছি। তিনি বলেন, “আংগারিয়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক অবস্থান গ্রহণ করা হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলাই আমার অন্যতম লক্ষ্য।  তিনি আরও বলেন, সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। এলাকাবাসীর মতে, জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে খলিল মোল্লা ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এবং ইউনিয়নের উন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে। তারা বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে খলিল মোল্লা ইতোমধ্যে একজন জনমুখী ও সেবাপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর বিভিন্ন উদ্যোগ ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট