
শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত !
শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) শরীয়তপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জেলার পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। সভায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় দলীয় কার্যক্রমের সার্বিক উন্নয়ন, তৃণমূলকে আরও সুসংগঠিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় করা হয়। সভাটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।