শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা !

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬



কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা !

 

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে সাবেক সংসদ সদস্যসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে সোমবার মামলাটি দায়ের করেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ১৬০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় বাস ও মাইক্রোবাসে এসে ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করা হয়। এতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন এবং সরকারবিরোধী স্লোগান দেন। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হয়েছে বলে অভিযোগ করা হয়। পুলিশ জানায়, মিছিল থেকে ৪৮ জনকে আটক করা হয়। পরে সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ। পুলিশ জানায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল পিয়াস ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীর অর্থায়ন ও নির্দেশনায় আসামিরা মিছিলে অংশ নেন বলে তদন্তে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মামলার অভিযোগে ৫০ নম্বরে ছাত্রলীগের পিয়াস ও ৫১ নম্বরে আওয়ামী লীগ নেতা রুমীকে অভিযুক্ত করে তাদের পলাতক দেখানো হয়েছে। আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য নিতে পারেনি সমকাল। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেপ্তার ৪৮ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
আরও দেখুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews