সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

কালীগঞ্জে গ্রাম আদালত জনমুখী করতে জনসচেতনতা সৃষ্টির তাগিদ !

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬



কালীগঞ্জে গ্রাম আদালত জনমুখী করতে জনসচেতনতা সৃষ্টির তাগিদ !

 

জীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণের মাধ্যমে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা সমন্বয়কারী রুবি আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইকবাল হোসেন পিপিএম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা খানম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। গ্রাম আদালতকে আরও বেশি জনমুখী করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে। কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা, বিচার প্রার্থীদের সহজে সেবা প্রাপ্তি, বিরোধ নিষ্পত্তিতে সময় ও অর্থ সাশ্রয় এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় এর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কিত প্রচার-প্রচারণা জোরদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অন্যান্যের মাঝে নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগম, কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক ক্রীড়া সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন উপজেলা সভাপতি মো. রফিক সরকার, কালীগঞ্জ জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান, এনজিও কারিতাস ও ব্র্যাক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews