শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত !

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত !

 

শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) শরীয়তপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জেলার পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। সভায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।  সভায় দলীয় কার্যক্রমের সার্বিক উন্নয়ন, তৃণমূলকে আরও সুসংগঠিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় করা হয়। সভাটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews