1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি,জড়িত গ্রেফতার- ৩ ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র

গোবিন্দগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি,জড়িত গ্রেফতার- ৩ !

  তাজুল ইসলাম প্রধান, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)  :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গোবিন্দগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি,জড়িত গ্রেফতার- ৩ !

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মজিবর রহমান বিএসসি’র বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মজিবর রহমান বিএসসি’র বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জুন রাতে কোমরপুর বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, দরবস্ত ইউনিয়নের খামারপাড়া গ্রামের শাহিন সরকারের ছেলে মমিন সরকার ওরফে ইদু (৩০), একই গ্রামের মোস্তফা শেখের ছেলে উজ্জ্বল মিয়া (৩০) এবং পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর ফকিরপাড়া গ্রামের মরহুম মোজাম্মেল হকের ছেলে রুহুল করিম (৪২)। পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত  রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট