
শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের (ব্যাচ-০১) প্রশিক্ষণ অনুষ্ঠিত !
শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের (ব্যাচ-০১) এর জন্য আয়োজিত ৩ দিনব্যাপী “অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, শরীয়তপুর পৌরসভার প্রশাসক ও শরীয়তপুরের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন। তিনি অফিস ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা, দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দিক নির্দেশনা প্রদান করেন। ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।