1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ  মালামাল লুট ! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ  মালামাল লুট !  শৃঙ্খলার রাজপথ থেকে জনতার মঞ্চে, এ টি এম ফিরোজ মন্ডল ! এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি দখলের চেষ্টা, অভিযোগকারীর সংবাদ সম্মেলন ! বিশেষ সাক্ষাৎকার তীব্র সমালোচনার মুখেও অটল ইফার নতুন ডিজি ! জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক২০২৬ অনুষ্ঠিত  ! সংগ্রাম ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত ডাঃ মোঃ নাসির উদ্দিন। ​জলবায়ু সংকট ও কাজের ভবিষ্যৎ: টেকসই ও ন্যায্য বাংলাদেশের পথে যাত্রা ! সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে ! জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে ! পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবীতে মানববন্ধন !

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ  মালামাল লুট !

 তাজুল ইসলাম প্রধান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ  মালামাল লুট !
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অবস্থিত গোবিন্দগঞ্জ উপজেলার প্রথম সাবেক চেয়ারম্যান মরহুম মজিবর রহমানের বাড়িতে ঘটে। পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুন (রবিবার) রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। মরহুম মজিবর রহমানের স্ত্রী জানান, গভীর রাতে পাশের কক্ষে শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা তাকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। একই সঙ্গে তার ছেলেকেও অন্য একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় ডাকাতরা ঘরে থাকা একটি পালসার মোটরসাইকেল, একটি ল্যাপটপ, দুটি দামি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যপাড়া গ্রামে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ডাকাতি ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা ওসি মোজাম্মেল হক  বলেন,  আমরা ঘটনাস্থলে  সরজমিনে গিয়ে  তদন্ত করে  আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট