রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঢাকা প্রেসক্লাবের প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যেকোনো ধর্ম বিশ্বাসীকে সম্মান করেন: তথ্যমন্ত্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে স্কুলছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত? সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা

সংগ্রাম ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত ডাঃ মোঃ নাসির উদ্দিন।

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

সংগ্রাম ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত ডাঃ মোঃ নাসির উদ্দিন।

দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে শিক্ষা, চিকিৎসাসেবা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের সন্তান ডাঃ মোঃ নাসির উদ্দিন। সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই চিকিৎসক আজ এলাকাবাসীর কাছে একজন মানবসেবক হিসেবেই বেশি পরিচিত। ১৯৯৪ সালের ৮ আগস্ট গোয়াবাড়ি চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মোঃ লাল চান আলী এবং মাতা মোসাঃ শানুয়ারা বেগম (মাজিরন বেগম)। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও সন্তানকে শিক্ষিত করে তোলার ক্ষেত্রে বাবা-মায়ের অবদান ছিল গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবনে তিনি ২০১২ সালে গোয়াবাড়ি চাঁদপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল, ২০১৪ সালে চাতরা ইনস্টিটিউট কালচারাল ফাজিল মাদ্রাসা থেকে আলিম, ২০১৮ সালে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডিএইচএমএস, ২০২১ সালে ফাজিল এবং ২০২৩ সালে চাঁপাইনবাবগঞ্জ আলিয়া টাউন মাদ্রাসা থেকে তাফসির বিভাগে কামিল সম্পন্ন করেন। মানুষের চিকিৎসাসেবার কথা বিবেচনা করে ২০১৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন “মা হোমিও কমপ্লেক্স”। মায়ের নামের স্মরণে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী বাজার নিউমার্কেটে অবস্থিত এবং স্থানীয় মানুষের আস্থার কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, ডাঃ নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তাঁর চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে রোগীরা পরামর্শ নিতে আসেন। রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং সেবামূলক মনোভাবের কারণে তিনি এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন। ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, “মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। চিকিৎসাকে আমি শুধু পেশা হিসেবে নয়, মানবকল্যাণের একটি মাধ্যম হিসেবে দেখি।” স্থানীয়দের মতে, তাঁর প্রতিষ্ঠিত মা হোমিও কমপ্লেক্স শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, বরং মানবতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার একটি প্রতীক হয়ে উঠেছে। সংগ্রাম, অধ্যবসায় ও মানবসেবার মাধ্যমে ডাঃ মোঃ নাসির উদ্দিন তরুণ সমাজের জন্য একটি অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews