শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের (ব্যাচ-০১) প্রশিক্ষণ অনুষ্ঠিত !

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬



শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের (ব্যাচ-০১) প্রশিক্ষণ অনুষ্ঠিত !

 

শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের (ব্যাচ-০১) এর জন্য আয়োজিত ৩ দিনব্যাপী “অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, শরীয়তপুর পৌরসভার প্রশাসক ও শরীয়তপুরের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন।  তিনি অফিস ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা, দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দিক নির্দেশনা প্রদান করেন। ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews