
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবীতে মানববন্ধন !
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী সেবা গ্রহীতা ও ¯’ানীয় সাধারন মানুষ। সোমবার (০৮ জুন) দুপুরে পাবনা শহরের চকছাতিয়ানী এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন থেকে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন ও কন্ট্রোল অপারেটর ইমামুল হোসেনের দ্রুত অপসারণ দাবী করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহন, অনিয়ম, সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহার এবং সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। তারা বলেন, চাহিদা মোতাবেক ঘুষ না দিলে অহেতুক হয়রানি করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদনকারীকে অযৌক্তিক কারণে বারবার অফিসে আসতে বাধ্য করা হচ্ছে এতে সেবা গ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com