রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে তিন কিশোরকে আটকে রেখে বিকাশে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ডুয়েট ছাত্রকে অপহরণের পর মামলা নিতে পুলিশের ‘টালবাহানা! হাবিব উন নবী খান সোহেলকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল সময়ের চাহিদানুযায়ী সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঢাকা প্রেসক্লাবের প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যেকোনো ধর্ম বিশ্বাসীকে সম্মান করেন: তথ্যমন্ত্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে !

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে !

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।  সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে উপজেলার জামালপুর, বক্তারপুর ও নাগরী ইউনিয়নে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ৩০৬ জন ব্যক্তি/পরিবারের প্রত্যেককে ৩০ কেজি জিআর খাদ্যশস্য (চাল), অধিক ক্ষতিগ্রস্থ ৪ জনকে ৭ হাজার ৫শত টাকা করে চেক এবং উপজেলার ২৭টি মাদ্রাসা-এতিমখানায় ৩১ টন চাল বিতরণ করা হয়। এছাড়াও গাজীপুর পল্লী সমিতি-১ এর পূবাইল গ্রীড সংলগ্ন শিমুলিয়া এলাকায় দূর্ঘটনায় নিহত শিক্ষিকা শারমিন ফেরদৌসীর পরিবারকে ৪ লাখ, আহত দিদারুল আলম তন্ময়ের পরিবারকে ৩ লাখ এবং পূজা রানীর পরিবারকে ১ লাখ মোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী, কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, কালীগঞ্জ জোনাল অফিসের এজিএম মো. আনিসুর রহমান, বোর্ড সভাপতি আল আমিন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews