সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি! সাতক্ষীরার কালিগঞ্জে স্বেচ্ছাসেবকদলের অসুস্থ নেতা কাজী শরিফুলের শর্য্যাপাশে বিএনপি’র নেতৃবৃন্দ সীমান্তবর্তী ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি তামাক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্য সতর্কবার্তা চালুর আহ্বান ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার বাউফলে মামলা চলাকালে দোকানের তালা ভেঙে মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি দখলের চেষ্টা, অভিযোগকারীর সংবাদ সম্মেলন !

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬



এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি দখলের চেষ্টা, অভিযোগকারীর সংবাদ সম্মেলন !

 পটুয়াখালীর বাউফল উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) সোহাগ মিলু এর স্বাক্ষর জাল করে চন্দ্রদীপ ইউনিয়নের চরমিয়াজন এলাকার সাড়ে ৮ একর জমি দখলের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শরীফের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার সার্ভেয়ার এনামুল হকের কাছে একটি  অভিযোগ দেন একই ইউনিয়নের চরমিয়াজন গ্রামের ভুক্তভোগী বিএনপি নেতা মো. অজিজুল হক হাওলাদার। জানা গেছে, আজিজুল হকের অভিযোগের বিষয়টি মিমাংশার জন্য কর্তৃপক্ষের নির্দেশে আজ সোমবার অভিযুক্ত সাইফুল ও আজিজুল উভয়ই উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) সোহাগ মিলুর কার্যালয়ে হাজির হন। এ সময় সাইফুল ইসলামের নাম উল্লেখিত চাষাবাদের অনুমতি পত্রে উপজেলা সহকারী কমিশনার সোহাগ মিলুর স্বক্ষর জাল বলে স্বীকার করেন উপজেলা সহকারী কমিশনার সোহাগ মিলু। তবে অভিযুক্ত সাইফুল সহকারী কমিশনার (ভুমি)এর স্বাক্ষর জাল করেননি বলে জানিয়েছেন। পরে সাইফুলকে বাদী হয়ে মিথ্যা অভিযোগের দায়ে অভিযোগকারী আজিজের বিরুদ্ধে মামলা করার জন্য থানায় নিয়ে যান এসিল্যান্ড সোহাগ মিলু। এক পর্যায়ে অভিযোগকারী অজিজুলও তাঁর(সাইফুল) বিরুদ্ধে মিথ্যা অভিযোগের দায়ে সাইফুলের বিরুদ্ধে মামলা করবেন বলে সোহাগ মিলুর কাছে বলেন। উভয়ের পাল্টাপাল্টি অভিযোগের কারনে সঠিক তথ্য না পাওয়ায় এক পর্যায়ে  চন্দ্রদীপ ইউনিয়ন বিএনপির নেতা রুহুল রাঢ়ীর মধ্যস্ততায় উভয়কে ছেড়ে দেওয়া হয়। পরে আজিজুল হক হাওলাদার তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিকলে সাড়ে ৫ টায় স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন করেন। উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সোহাগ মিলু বলেন,  চাষাবাদের অনুমতি পত্রের স্বাক্ষর আমার না এটা সঠিক। কিন্তু উভয়ে পাল্টাপাল্টি অভিযোগের কারণে কোন ব্যক্তি স্বাক্ষর জাল করেছেন তা নির্ধারণ করা যায়নি। অভিযুক্ত সাইফুলও তাঁর দোষ স্বীকার করেন নাই। যার কারনে তাঁর বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews