1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার ! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ  মালামাল লুট !  শৃঙ্খলার রাজপথ থেকে জনতার মঞ্চে, এ টি এম ফিরোজ মন্ডল ! এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি দখলের চেষ্টা, অভিযোগকারীর সংবাদ সম্মেলন ! বিশেষ সাক্ষাৎকার তীব্র সমালোচনার মুখেও অটল ইফার নতুন ডিজি ! জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক২০২৬ অনুষ্ঠিত  ! সংগ্রাম ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত ডাঃ মোঃ নাসির উদ্দিন। ​জলবায়ু সংকট ও কাজের ভবিষ্যৎ: টেকসই ও ন্যায্য বাংলাদেশের পথে যাত্রা ! সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে ! জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে ! পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবীতে মানববন্ধন !

গাইবান্ধায় অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার !

আব্দুল মুনতাকিন জুয়েল, গাইবান্ধা :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

গাইবান্ধায় অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার !

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষা গ্রামে সানজিদা শেলী শাপলা নামে এক অসহায় নারীর জমিসহ বাড়ি দখল করার অভিযোগ উঠেছে জিল্লুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে অ্যাডভোকেট হিসেবে দাবি করেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি বলে জানা গেছে। সোমবার (৮ জুন) গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এই অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সানজিদা শেলী শাপলা জানান, সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষা মৌজায় তিনি ও তাঁর স্বামী আশরাফুল ইসলাম ২০১৪ সালে যৌথভাবে পাঁচ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে শাপলা তাঁর আড়াই শতক জমির ওপর চারতলা ফাউন্ডেশন দিয়ে একটি তিনতলা ভবন নির্মাণ করে দুই নাবালক পুত্র সন্তানকে নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন। একপর্যায়ে তাঁর স্বামী আশরাফুল ইসলাম স্ত্রীর অজান্তেই তিনতলা ভবনসহ পুরো জমি বিক্রির পাঁয়তারা শুরু করেন। স্বামীর এই দুরভিসন্ধি বুঝতে পেরে শাপলা ২০২৫ সালের ৮ জুলাই তাঁর অংশের আড়াই শতক জমি দুই ছেলে আসিফ রেজা শুভ ও আবির তানভীর আরিয়ানের নামে রেজিস্ট্রি করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর সাথে তাঁর চরম মনোমালিন্য ও বিরোধের সৃষ্টি হয়। পারিবারিক এই বিরোধের সুযোগ নিয়ে নিজেকে অ্যাডভোকেট পরিচয়দানকারী জিল্লুর রহমান তাঁর স্বামী আশরাফুল ইসলামকে কুপরামর্শ দিয়ে বিভ্রান্ত করতে থাকেন এবং সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হন। সম্পত্তির একটি অংশ দুই সন্তানের নামে নিবন্ধিত থাকায় সেখানে স্বামীর একক মালিকানা না থাকা সত্ত্বেও জিল্লুর রহমান প্রভাব খাটিয়ে পুরো বাড়ি ও জমির মালিকানা দাবি করতে থাকেন। ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন, এরই জের ধরে গত ২৭ মে পবিত্র ঈদুল আজহার আগের দিন ভোরে জিল্লুর রহমানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় শাপলা ও তাঁর দুই সন্তানকে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি দখল করে নেওয়া হয়। ঘটনার পর থেকে শাপলা তাঁর সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে পিতার বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। তাঁর বড় ছেলে আসিফ রেজা শুভ চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এবং ছোট ছেলে আবির তানভীর আরিয়ান মাদ্রাসার নার্সারীর ছাত্র। এই পরিস্থিতিতে সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সানজিদা শেলী শাপলা জানান, এই বর্বরোচিত ঘটনার পর সাঘাটা থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ বা মামলা গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত দুই সন্তানকে সাথে নিয়ে ভুক্তভোগী নারী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ, সন্তানদের সম্পত্তির অধিকার প্রতিষ্ঠার দাবি জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট