শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের !

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬



সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের !

সূত্রপাত মেয়ে উত্ত্যক্ত করার জেরে, এক ঘুষিতেই প্রাণ গেলে বাবার ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশির ঘুষিতে চৈতন্য গোয়ালা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশি সুমন প্রধান (৪২) কে আটক করেছে পুলিশ।শনিবার (৬ জুন ২০২৬ইং) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েকে উত্ত্যক্ত করার  জেরে এ ঘটনা ঘটেছে। নিহত চৈতন্য গোয়ালা (৪৩) ও আটক সুমন প্রধান (৪২) চাওড়াতল চা বাগানের শ্রমিক। তারা ওই বাগানেই পাশপাশি ঘরে বসবাস করেন। পুলিশ জানায়, শনিবার (৬ জুন ২০২৬ইং) বিকেল আনুমানিক ৪টার দিকে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা নামের প্রতিবেশী উত্ত্যক্ত করেন। এই ঘটনার জের ধরে দুই’জনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সুমনের ঘুষিতে প্রাণ হারাণ চৈতন্য। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুমনকে আটক করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্তের  জের ধরে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews