
সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের !
সূত্রপাত মেয়ে উত্ত্যক্ত করার জেরে, এক ঘুষিতেই প্রাণ গেলে বাবার ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশির ঘুষিতে চৈতন্য গোয়ালা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশি সুমন প্রধান (৪২) কে আটক করেছে পুলিশ।শনিবার (৬ জুন ২০২৬ইং) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে। নিহত চৈতন্য গোয়ালা (৪৩) ও আটক সুমন প্রধান (৪২) চাওড়াতল চা বাগানের শ্রমিক। তারা ওই বাগানেই পাশপাশি ঘরে বসবাস করেন। পুলিশ জানায়, শনিবার (৬ জুন ২০২৬ইং) বিকেল আনুমানিক ৪টার দিকে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা নামের প্রতিবেশী উত্ত্যক্ত করেন। এই ঘটনার জের ধরে দুই’জনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সুমনের ঘুষিতে প্রাণ হারাণ চৈতন্য। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুমনকে আটক করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্তের জের ধরে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com