শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর সীমান্তে ৫ ভারতীয় গরু উদ্ধার !

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬



শেরপুর সীমান্তে ৫ ভারতীয় গরু উদ্ধার !

 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবন্তী বাবলাকোনা গ্রামে পাহাড়ি জনপদ নামে খ্যাত ওই এলাকা থেকে মালিক বিহীন ৫ টি ভারতীয় গরু উদ্ধার করেছে কর্ণজোড়া বিওপির সদস্যরা। ৭ই জুন রবিবার সকাল সাড়ে ১১ টার দিকেগোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির চৌকস নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল  কমান্ডার নায়েক সুবেদার  সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বাবেলাকোনা এলাকা থেকে মালিক বিহীন পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেন। বিজিবি উপস্থিতি টের পেয়ে গরু রেখে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু আটকের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন, উদ্ধারকৃত ৫ টি ভারতীয় গরুর সিজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। কাস্টমস এর মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে  গরুগুলো নীলামে বিক্রি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews