বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ চাটখিলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সংবর্ধনা ও মতবিনিময় সভা মনোহরদীতে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার গাজীপুরে নকল ও ভেজাল তেল তৈরির অবৈধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ

শরীয়তপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত !

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬



শরীয়তপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত !

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন ২০২৬) শরীয়তপুর সদরে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক আবদুল হক। জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সফিকুল ইসলাম বাহাদুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতানা মুক্তাসহ জেলা ও উপজেলা পর্যায়ের ঐক্যজোটের নেতৃবৃন্দ।  বক্তারা বলেন, দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠার জন্য এক দফা জাতীয়করণের দাবি বাস্তবায়ন সময়ের দাবি। এ লক্ষ্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে শিক্ষক সমাজের প্রাণের দাবি ‘এক দফা জাতীয়করণ’ বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া সভায় কিংবদন্তি শিক্ষক নেতা, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া এমপির নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করা হয়। শিক্ষা ও শিক্ষক সমাজের কল্যাণে তাঁর অবদানের কথা উল্লেখ করে নেতৃবৃন্দ তাঁর হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং ভবিষ্যতে তাঁকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews