
নড়িয়ায় সফিকুর রহমান কিরন এমপি’র ঘোষিত বিনামূল্যে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রার্থীদের প্রাথমিক বাছাই !
যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরনের ঘোষিত বিনামূল্যে বিদেশে কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রার্থীদের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন ২০২৬) সকালে নড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বাছাই কার্যক্রমে নড়িয়া ও সখিপুরেরসআগ্রহী যুবকরা অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই প্রাথমিক নির্বাচন প্রক্রিয়া। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংসদ সদস্য আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরন বলেন, “বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দালাল ও অতিরিক্ত ব্যয়ের কারণে অনেক পরিবার সর্বস্ব হারায়। সেই বাস্তবতা থেকে যুবকদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও বিনামূল্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে।”তিনি আরও জানান, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণ শেষে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় শরীয়তপুর-২ আসন থেকে মোট ২১৬ জনকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে নড়িয়া উপজেলার ১৩৫ জন এবং সখিপুর থানার ৮১ জন যুবক সুযোগ পাবেন। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের পরবর্তী ধাপে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কাগজপত্র যাচাই-বাছাই এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।স্থানীয়দের মতে, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে এমন জনবান্ধব ও ব্যতিক্রমী উদ্যোগ এলাকার যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com