সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ​মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত ব্যক্তি ও কেয়ারারদের মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের সারনাথ বৌদ্ধ প্রত্নস্থল কালিহাতীতে তিন কিশোরকে আটকে রেখে বিকাশে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ডুয়েট ছাত্রকে অপহরণের পর মামলা নিতে পুলিশের ‘টালবাহানা! হাবিব উন নবী খান সোহেলকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল সময়ের চাহিদানুযায়ী সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির দিঘীনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন !

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬

খাগড়াছড়ির দিঘীনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন !

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। প্রশাসনিক ও ঈদ-পরবর্তী সুবিধার্থে রোববার (৭ জুন) নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক এ দিনটি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল ইফতেখারুল আলম বেগ, পিএসসি, পদাতিক, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ি।এছাড়াও অনুষ্ঠানে বিজিবি সেক্টরের অধীনস্ত বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মুরতোজা আলী খান, দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৭ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, পিএসসি।অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি এবং বর্ডার গার্ড বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, “দীর্ঘ ৬৮ বছরের গৌরবোজ্জ্বল পথচলায় বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।”প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ইফতেখারুল আলম বেগ বলেন, “বিজিবি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও গৌরবময় বাহিনী। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় বাহিনীটির অবদান অনস্বীকার্য। সদস্যদের নিষ্ঠা, সততা ও দেশপ্রেম বাহিনীটির সাফল্যের প্রধান ভিত্তি।”অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা ৭ বিজিবি’র দীর্ঘ পথচলার সাফল্য স্মরণ করেন এবং বাহিনীটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews